নেত্রকোনায় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক নেতার বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের কালীবাড়ি এলাকায় ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটির নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহমেদ খান।

মিছিলের ভিডিওটি পরে অনলাইনে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিও প্রচারের একই দিনে নেত্রকোনা পৌরসভার পূর্ব চকপাড়া এলাকায় গৌরব আহমেদ খানের বাড়িতে ভাঙচুর চালানো হয়।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, "বিক্ষোভ মিছিলের ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"