আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড তাদের ব্র্যান্ড বিভাগে ‘ম্যানেজার/ডেপুটি ম্যানেজার–ব্র্যান্ড’ পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এই পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটি ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও পরিকল্পনা তৈরি, বাজেট ব্যবস্থাপনা এবং বাজারভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ কর্মী খুঁজছে। চাকরির ধরন ফুল টাইম (অফিস) এবং কর্মস্থল ঢাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি প্রয়োজন। তবে এমবিএ বা প্রাসঙ্গিক পেশাদার যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতার ক্ষেত্রে ব্র্যান্ড ম্যানেজমেন্ট বা মার্কেটিং খাতে কমপক্ষে ৬ থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে সিমেন্ট, স্টিল, বিল্ডিং মেটেরিয়ালস বা এফএমসিজি শিল্প খাতে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ব্র্যান্ড ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কাস্টমার ও মার্কেট ইনসাইট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, বাজেট নিয়ন্ত্রণ এবং এজেন্সি ও ভেন্ডর ব্যবস্থাপনায় ভালো দক্ষতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে আকিজ সিমেন্টের ব্র্যান্ড স্ট্র্যাটেজি, পজিশনিং ও বার্ষিক ব্র্যান্ড পরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়ন করতে হবে। এটিএল, বিটিএল, ডিজিটাল ও ট্রেড মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা, প্রকৌশলী, রাজমিস্ত্রি, কন্ট্রাক্টর ও আর্কিটেক্টদের সঙ্গে ব্র্যান্ড রিলেশনশিপ প্রোগ্রাম পরিচালনা, ডিলার ও রিটেইল অ্যাকটিভেশন কার্যক্রম বাস্তবায়ন এবং নিয়মিত বাজার পরিদর্শনের মাধ্যমে ভোক্তা ও প্রতিযোগীদের তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করতে হবে। প্রতিষ্ঠানের মার্কেটিং বাজেট নিয়ন্ত্রণ ও পারফর্ম্যান্স পর্যবেক্ষণও এই পদের অন্যতম দায়িত্ব।
চাকরিজীবীদের জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, আংশিক ভর্তুকিতে দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, মোবাইল বিল এবং বছরে দুটি উৎসব বোনাস সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।