‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত র‍্যাফল ড্রয়ে তিনটি মোটরসাইকেল জিতে নিয়েছেন লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিনজন খুচরা বিক্রেতা। সম্প্রতি রংপুরের ভিন্নজগৎ বিনোদনকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহির উদ্দিন আহমদ। এছাড়া অনুষ্ঠানে কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) নাসির উল আলম সুমন, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জানে আলম মোহাম্মদ রুবায়েত, ব্র্যান্ড ও রিসার্চ বিভাগের প্রধান অনিন্দ্য সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকার পরিবেশক ও খুচরা বিক্রেতারা অংশ নেন।

কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খুচরা বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং তাঁদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এই প্রক্রিয়ায় রিটেইলাররা সিমেন্ট ক্রয়ের বিপরীতে কুপন সংগ্রহ করেছিলেন এবং পরবর্তীতে মেগা র‍্যাফল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।