ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬।

যোগ্যতা: পরিসংখ্যানে বিএস ও এমএস—উভয় ডিগ্রিতে প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তত ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা; অথবা অন্তত ২ বছরের পোস্টডক্টরাল গবেষণার অভিজ্ঞতা; অথবা কোনো স্বনামধন্য গবেষণাপ্রতিষ্ঠানে রিসার্চ/সায়েন্টিফিক অফিসার বা সমমানের পদে অন্তত ৬ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অন্তত ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন স্কেল: গ্রেড-৬, ৩৫,৫০০–৬৭,০১০ টাকা। চাকরির ধরন: পূর্ণকালীন। আবেদনের নিয়ম: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি: ৭৫০ টাকা। বিস্তারিত দেখুন এই ঠিকানায়।