বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন ৭টি ক্যাটাগরিতে ২৭৭টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, হিসাবরক্ষক, ফিল্ড অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার ও ট্রেইনি ফিল্ড স্টাফ পদে নিয়োগ দেওয়া হবে।

পদগুলোর বিস্তারিত তথ্য:

১. প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার: ২টি পদ। যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি প্রয়োজন। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসঙ্গে ২৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন ৪ মাসের জন্য মাসিক বেতন ৫৫,০০০ টাকা এবং স্থায়ী হলে ৬৩,০০০ টাকা। অতিরিক্ত মোবাইল ভাতা ১,৫০০ টাকা, জ্বালানি ভাতা ৪,০০০ টাকা, দূরত্ব ভাতা ও অন্যান্য সুবিধা রয়েছে।

২. এরিয়া ম্যানেজার: ৫টি পদ। যেকোনো বিষয়ে মাস্টার্স বা ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি প্রয়োজন। একসঙ্গে ৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন ৪ মাসের জন্য মাসিক বেতন ৪২,৫০০ টাকা এবং স্থায়ী হলে ৪৭,৬২৫ টাকা। অতিরিক্ত মোবাইল ভাতা ১,০০০ টাকা, জ্বালানি ভাতা ৪,০০০ টাকা ও অন্যান্য সুবিধা রয়েছে।

৩. ব্রাঞ্চ ম্যানেজার: ১০টি পদ। যেকোনো বিষয়ে মাস্টার্স বা ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি প্রয়োজন। ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন ৪ মাসের জন্য মাসিক বেতন ৩৭,৫০০ টাকা এবং স্থায়ী হলে ৪১,৪৭৫ টাকা। অতিরিক্ত মোবাইল ভাতা ৭০০ টাকা, জ্বালানি ভাতা ৩,৫০০ টাকা ও অন্যান্য সুবিধা রয়েছে।

৪. হিসাবরক্ষক: ১০টি পদ। বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি প্রয়োজন। ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন ৪ মাসের জন্য মাসিক বেতন ২১,০০০ টাকা এবং স্থায়ী হলে ২৮,৫৬০ টাকা।

৫. ফিল্ড অফিসার: ৫০টি পদ। যেকোনো বিষয়ে মাস্টার্স বা ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি প্রয়োজন। মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। শিক্ষানবিশকালীন ৪ মাসের জন্য মাসিক বেতন ২২,৫০০ টাকা এবং স্থায়ী হলে ৩০,৩৬০ টাকা। অতিরিক্ত দূরত্ব ভাতা, জ্বালানি ভাতা ১,০০০ টাকা ও অন্যান্য সুবিধা রয়েছে।

৬. অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার: ১০০টি পদ। ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা প্রয়োজন। মাঠ পর্যায়ে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। শিক্ষানবিশকালীন ৪ মাসের জন্য মাসিক বেতন ২০,৫০০ টাকা এবং স্থায়ী হলে ২৯,২৩৫ টাকা। অতিরিক্ত দূরত্ব ভাতা, জ্বালানি ভাতা ১,০০০ টাকা ও অন্যান্য সুবিধা রয়েছে।

৭. ট্রেইনি ফিল্ড স্টাফ: ১০০টি পদ। যেকোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা প্রয়োজন। মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন ১০,০০০ টাকা। সন্তোষজনকভাবে ২ মাসের প্রশিক্ষণ শেষে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন-ভাতাসহ শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাক, কুরিয়ার বা সরাসরি জমা দিতে হবে। আবেদনের ঠিকানা: এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা-৫৭০০। এ ছাড়া [email protected] ই-মেইলেও আবেদন করা যাবে। পরীক্ষার স্থান ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী ও গাইবান্ধা। আবেদনের শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৬।