ওয়ান ব্যাংক পিএলসি দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ‘ক্যাশ অফিসার/টেলার—অফিসার (গ্রেড-১) টু অফিসার (গ্রেড-৩)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ব্যবসায় প্রশাসন, হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকিং খাতে ক্যাশ ম্যানেজমেন্ট বা টেলার অপারেশনে ন্যূনতম ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট, কারেন্সি হ্যান্ডলিং এবং এএমএল/সিএফটি–সংক্রান্ত নীতিমালা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। জাল বা ছেঁড়া নোট শনাক্তকরণ, কারেন্সি সর্টিং, কোর ব্যাংকিং সফটওয়্যার ও এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে যথাযথ যোগাযোগদক্ষতা প্রার্থীদের থাকতে হবে।

প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে গ্রাহকদের স্বাক্ষর ও হিসাবের তথ্য যাচাই করে কাউন্টারে নগদ জমা, উত্তোলন ও বিল সংগ্রহ এবং কোর ব্যাংকিং সিস্টেমে তা এন্ট্রি করা। নোট গণনা, সর্টিং ও জাল নোট শনাক্তকরণ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত সীমার মধ্যে ক্যাশ ব্যালান্স বজায় রাখা ও ভল্ট হ্যান্ডল করা, এটিএম বুথে ক্যাশ লোডিং, আনলোডিং ও রিকনসিলিয়েশন পরিচালনা করা, এবং অভ্যন্তরীণ ও বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অডিটে সহায়তা করে সন্দেহজনক লেনদেন রিপোর্ট করা অন্তর্ভুক্ত।

চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে অবস্থিত ওয়ান ব্যাংকের শাখা বা উপশাখা। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬। আবেদনের বিস্তারিত জানতে সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করতে হবে।