পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১ থেকে ১৬ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১১২। আবেদনের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।

১. পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা

পদসংখ্যা: ১৯

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।

২. পদের নাম:সহকারী মাঠ তত্ত্বাবধায়ক

পদসংখ্যা: ৩৭

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০ টাকা।

৩. পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)

পদসংখ্যা: ১৪

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)

পদসংখ্যা: ১৫

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৫. পদের নাম:নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)

পদসংখ্যা: ১৪

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. পদের নাম:নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)

পদসংখ্যা: ১৩

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

https://bfidc.teletalk.com.bd/bfidc_2024_2026/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

১ ও ২ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ);

৩ থেকে ৬ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

বিশেষ নির্দেশনা

২১ মে ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।