ঢাকা ব্যাংক করপোরেট ও এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পিও–এভিপি পদমর্যাদায় এই চাকরিটি দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের নাম করপোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার। নির্দিষ্ট কোনো পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনকারীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। ব্যাংক কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংকের বিধিমালা এবং ঋণ ও জামানত সংক্রান্ত নথিপত্রের সাথে যুক্ত অন্যান্য আইন সম্পর্কে আবেদনকারীদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
কর্মস্থল হিসেবে ঢাকা শহর উল্লেখ করা হয়েছে। বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আবেদনের শেষ সময়সীমা ১৪ সেপ্টেম্বর ২০২৬।