সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের মুদ্রাবাজারে বিদেশি মুদ্রার দাম বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটসহ বিভিন্ন কারণে গত কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দামে ওঠানামা চলছে, যা আজও অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, আজ বাজারে ডলারের গড় দাম দাঁড়িয়েছে ১২২ টাকা ৮৫ পয়সা। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত হারের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিদেশি মুদ্রা লেনদেন হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ডলার নয়, ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, রুপি, অস্ট্রেলীয় ডলার এবং সিঙ্গাপুরি ডলারসহ বেশিরভাগ প্রধান মুদ্রার দামই বেড়েছে। মুদ্রাবাজারে এই উঠানামার প্রভাব সরাসরি পড়ছে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচেও।