২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচের ক্যারিয়ারে কম অর্জন নেই অনেকের চোখেই সর্বকালের সেরা ফুটবলারের।
১ম ম্যাচ বিপক্ষ হাঙ্গেরি, ১৭ আগস্ট ২০০৫ (প্রীতি ম্যাচ) শেষ ম্যাচ বিপক্ষ স্পেন, ১৯ জুলাই ২০২৬ (বিশ্বকাপ ফাইনাল)
আর্জেন্টিনার জার্সিতে এক ম্যাচে মেসির সর্বোচ্চ গোল। ২০২২ সালে প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে।
আর্জেন্টিনার জার্সিতে এক পঞ্জিকাবর্ষে মেসি সবচেয়ে বেশি গোল করেছেন ২০২২ সালে।
আর্জেন্টিনার হয়ে ৪৫টি দেশের বিপক্ষে গোল পেয়েছেন মেসি।
• দুটি বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতা একমাত্র ফুটবলার। • বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬ বার ম্যান অব দ্য ম্যাচ। • সবচেয়ে বেশি বিশ্বকাপ। মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, দুজনেই খেলেছেন ৬টি বিশ্বকাপ। • বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ (৩৪)। • বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় (২৩ ম্যাচ)। • তিনটি বিশ্বকাপ ফাইনালে প্রথম একাদশে থাকা একমাত্র খেলোয়াড়। • সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল (৩৯ বছর ২৫ দিন)। • বিশ্বকাপ ও মহাদেশীয় টুর্নামেন্ট মিলিয়ে সবচেয়ে বেশি গোল (৩৫টি)। • বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (২১)। ওপরে শুধু ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (২২)। • আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (১২৫)। ওপরে শুধু পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো (১৪৬)। • দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ (২০৭)। এই রেকর্ডেও তাঁর ওপরে শুধু রোনালদো (২৩৩)।