ডেঙ্গুতে স্ত্রীকে হারানোর পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ড্রামার আদনান রুশদী। আদনান রুশদীর পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল থেকে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

.ডেটিং অ্যাপে পরিচয় থেকে বিয়ে, অভিনেত্রীর করুণ মৃত্যু, কী ঘটেছিল তৃষার জীবনে.

গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড্রামার আদনান রুশদীর স্ত্রী শিরিন সুলতানা মারা গেছেন। স্ত্রীর মৃত্যুর পর তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। এই দম্পতির চার বছরের এক পুত্রসন্তান রয়েছে।

.

তিনি বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার। চিরকুটসহ বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন রুশদী।

এক ফেসবুক পোস্টে চিরকুট লিখেছে, ‘রুশদী ভাই আমাদের ব্যান্ডে কিছুদিন ড্রামস বাজিয়েছিলেন, আমাদের সহযাত্রী ছিলেন ২০০৫-০৬-এর দিকে। উনি আমাদের শুভাকাঙ্ক্ষী হতে ভোলেননি কখনো। গতকালকে ভাইয়ের স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে আকস্মিকভাবে অকাল মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আজ রুশদী ভাই হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি। তাঁদের একটি ছোট্ট ছেলেসন্তান রয়েছে। পুরো পরিস্থিতিতে আমরা গভীরভাবে শোকাহত, ভাষাহীন! স্রষ্টার কাছে বিনীত প্রার্থনা, এই কঠিনতম সময়ে ভাইয়ের পরিবারকে তিনি এই দুঃসময় মোকাবিলার শক্তি দিন! রুশদী ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন! আমিন।’