কাঠের প্রাকৃতিক স্পর্শ ও চেহারা যেন তাৎক্ষণিকভাবে ফুটে ওঠে, সে লক্ষ্যে আকিজ বোর্ড বাজারে নিয়ে এসেছে সিনক্রো মেলামাইন বোর্ড। প্রিমিয়াম লুমিনো সিরিজের এই নতুন পণ্যটি নির্মাণ ও অভ্যন্তরীণ সাজসজ্জার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করবে বলে কোম্পানি জানিয়েছে।

বিশেষ এমবসড ইন রেজিস্টার (ইআইআর) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই বোর্ড। এর প্রতিটি ফিনিশে সারফেস টেক্সচার এবং প্রিন্টেড ডিজাইন পরস্পরের সাথে নিখুঁতভাবে সমন্বিত থাকায় কাঠের স্বাভাবিক গঠন ও স্পর্শের অনুভূতি প্রায় অপরিবর্তিত থাকে।

এ প্রসঙ্গে আকিজ বোর্ডের অপারেশন্স হেড শেখ জাকারিয়া নাসিম বলেন, ‘সিনক্রো মেলামাইন বোর্ডের মাধ্যমে আমরা স্থপতি, ডিজাইনার ও গৃহমালিকদের এমন একটি সারফেস দিতে চেয়েছি, যা শুধু দেখতেই অবিকল কাঠের মতো নয়—হাতের স্পর্শেও আসল কাঠের অনুভূতি দেয়। এটি আমাদের উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগ এবং গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি “নাউ ইউ ক্যান”-এরই প্রতিফলন।’

সিনক্রো মেলামাইন বোর্ডটি চারটি ভ্যারিয়েন্টে বাজারজাত হচ্ছে—সোলিয়া ওক ক্লে, সোলিয়া ওক ফ্রস্ট, সোলিয়া ওক লোম এবং সোলিয়া ওক টেরা। প্রিমিয়াম রেসিডেনশিয়াল ফার্নিচার, ওয়্যারড্রোব ও ক্যাবিনেট্রি, এক্সক্লুসিভ ইন্টেরিয়র ডেকর ও কেসওয়ার্ক, কমার্শিয়াল ও রিটেইল ফিক্সচার, ওয়াল প্যানেলিং ও ক্ল্যাডিং এবং আধুনিক অফিস ও মডুলার ফার্নিচারের জন্য এই পণ্য রেঞ্জটি বিশেষভাবে উপযোগী বলে কোম্পানি দাবি করেছে।