ভোরের আলো ফুটতেই রাজধানীজুড়ে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। বুধবার (২৬ আগস্ট) ভোর থেকে চলা এই টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর পল্টন, শাহবাগ, সায়েন্সল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার সড়কের বিভিন্ন পয়েন্টে পানি জমতে শুরু করেছে। এর ফলে ঘর থেকে বের হওয়া মানুষজন চরম বিপাকে পড়েছেন। বৃষ্টির কারণে চায়ের দোকান ও বাসস্ট্যান্ডগুলোতে বিভিন্ন বয়সের মানুষকে অপেক্ষারত দেখা গেছে।

ভোররাত থেকে বৃষ্টি শুরু হলেও মাঝে কিছুটা বিরতি ছিল, তবে পরবর্তীতে তা পুনরায় শুরু হয়। ছুটির দিনে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ছাতা বা রেইনকোর্ট সঙ্গে রাখার কথা বলা হয়েছে।