আমার বয়স এখন ২৭। লাইফে তেমন কোনো flex নাই। আমারে mummy’s boy বা mama’s boy যা–ই বলেন, i am a full-on family puppet, fr! জীবনে কোনো personal agency নাই। life আমার কিন্তু decision নেন মামায়। 

লেখাপড়ায় আমি topper। ছোটবেলায় teacher-রা আমার fair skin দেখে বলতেন শিমুল ফুল আর মাকাল ফল। তখন একটু cringe লাগত, কিন্তু এখন মনে হয়, next life-এ যেন এই সেম facecard-টাই পাই!

Papa এককালে broke আছিলেন, পরে law practice করে havvy cash-in করছেন। কিন্তু flex করার আগেই pop-off হইছে! আমরা যে এখন rich kid, এইটা প্রতি সেকেন্ডে একবার করে আম্মা reminder দেন। তবে sqade-এর main character আমার মামা। বয়স আমার চেয়ে জাস্ট ৬ বছর বেশি, কিন্তু পুরা ফ্যামিলির shot-caller! ওনার পারমিশন ছাড়া 1% motion-এও আমার control নাই। মেয়ের বাবামাত্রই agree করবেন, পাত্র হিসেবে green-flag.  

আমারে বিয়া করাইতে মামা crazy হয়ে গেলেন। ওনার ইচ্ছা, মেয়ে যেন rich kid না হয়, যাতে আমাদের সামনে down-to-earth থাকে, কিন্তু বাপের যেন অনেক cash থাকে grab করার জন্য!

তো, ফ্রেন্ড হরিশ কানপুর থেকে এসে মেয়ের tea দিল। মেয়ে নাকি একদম 10/10! নাম কল্যাণী। তার বাবা শম্ভুনাথ সেন আগে rich ছিলেন, এখন just chill ব্যাকগ্রাউন্ডে থাকেন।

Wedding-এর দিন চরম একটা mess লেগে গেল!

বরের পাতিলে সব আছে কিন্তু আস্ত খাসি নাই। এটা দেখে মামা পুরাই triggered! উনি শম্ভুনাথ সেনকে ডেকে বললেন, আস্ত খাসি ছাড়া আমার ভাইগনা ভাত খাবে না, বিয়াও হবে না। হয় খাসির ব্যবস্থা করেন, নইলে বিয়া cancel!

শম্ভুনাথ সেন পুরাই sigma male! উনি একদম calm & cool থেকে আমার দিকে তাকিয়ে ask করলেন, what about you?

.চারপাশটা ওয়াও না!.কট খেয়ে চট করে দেওয়া স্ট্যাটাসগুচ্ছ.

আমি তো mama’s boy! জাস্ট bot-এর মতো বললাম, i agree with mama.

শম্ভুনাথ cold-bloodedly বাজারে গিয়ে একটা আস্ত জীবন্ত খাসি নিয়ে এলেন। এরপর খাসির দড়ি আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, satisfied?

আমি তো blank, কিছু বলি নাই। মামা বললেন, এ তো একদম 10/10 flex!

শম্ভুনাথ মুচকি হেসে বললেন, বাসায় নিয়া খাইয়ো। চলো, এখন যা আছে তা দিয়ে feast করা যাক।

এদিকে বিয়ের momentum পুরাই নষ্ট! মামা panic mode-এ পড়ে গিয়ে দ্রুত বিয়ে শেষ করার জন্য desperate ট্রাই করতে লাগলেন। কিন্তু শম্ভুনাথ সেন সম্পূর্ণ chill mode-এ সবাইকে খাওয়ালেন।

খাওয়াদাওয়া শেষে মামার মুখের ওপর রিমাইন্ডার দিয়ে বললেন, ধন্যবাদ, এবার কেটে পড়েন। আস্ত খাসি না পেয়ে যারা বিয়ে ভাঙার drama করতে পারে, তাদের কাছে মেয়ে দেওয়া মানেই toxic life! red flag, i’m out!

.

Istg, এক সেকেন্ডে আমাদের সব aura crash করল। 

এরপর প্রায় ১ বছর চলে গেল। একদিন আম্মুরে নিয়ে ট্রেনে যাচ্ছিলাম। রাতে ঘুম ভেঙে শুনি এক সুইট ভয়েস, এই গাড়িতে জায়গা আছে!

Tbh, ওই ভয়েস শুনেই হার্টবিট skip করল! পরদিন সকালে সেকেন্ড ক্লাসে গিয়ে দেখি, ওই সেম মেয়ে! no-makeup look, পুরাই aesthetic! স্টেশনে সাহেবরা উঠায় দিতে চাইলে মেয়েটা ডাইরেক্ট god mode on করে টিকিট ছিঁড়ে ইংরেজিতে থ্রেট দিল। স্টেশনমাস্টার পর্যন্ত সারেন্ডার মারল!

নামার সময় জানা গেল—সে–ই কল্যাণী! বাপের নাম শম্ভুনাথ সেন। Istg, আমি আর আম্মু পুরাই fridge হয়ে গেলাম। 

পরে কানপুর গিয়ে অনেক try করছি প্যাঁচআপ করার, কিন্তু কল্যাণী সোজা reject করে দিল! সে এখন women issue নিয়ে কাজ করবে।

এখন আমার বয়স ২৮। মামাকে block মারছি, বিয়ার আশাও বাদ। আমি এখন কল্যাণীর কাজের একজন ভলান্টিয়ার। বিয়া না হলেও প্যারা নাই, দূর থেকে সাপোর্ট করতে পারাই আমার লাইফের আসল উইন, No cap!

.উত্তপ্ত কাঁচাবাজার.হরেক রকম মিঁয়াও.কিছু লেখেন ভাই!.রোনালদোর বিয়ে