ফ্যাশন জগতের কিংবদন্তি কোকো শ্যানেল, যার আসল নাম গ্যাব্রিয়েল বনাখ শ্যানেল। ১৮৮৩ সালের ১৯ আগস্ট ফ্রান্সের সমুর শহরের এক হতদরিদ্র কুমারী মায়ের ঘরে তাঁর জন্ম। শৈশবে মাকে হারানোর পর অবাজিনের একটি অনাথ আশ্রমে বড় হন তিনি। কিশোরী বয়স থেকেই পরিচ্ছন্নতা এবং সুঘ্রাণের প্রতি তাঁর ছিল প্রবল আকর্ষণ।

বিশ্ববিখ্যাত সুগন্ধি 'শ্যানেল ফাইভ'-এর জন্ম হয়েছিল তাঁর এই পরিপাটি অভ্যাস থেকেই। ধনী ব্যক্তিদের সঙ্গিনীদের সাথে কাজ করার সময় তাঁদের শরীরের গন্ধ তাঁর পছন্দ হতো না। এই অভিজ্ঞতা থেকেই তিনি এমন একটি সুগন্ধি তৈরির সিদ্ধান্ত নেন, যা হবে পরিষ্কার ও সতেজ। পাশাপাশি তিনি চেয়েছিলেন তাঁর এই সুগন্ধিটি যেন বাজারের প্রচলিত সব পারফিউম থেকে সম্পূর্ণ আলাদা হয়। কোকো শ্যানেলের জন্মদিনের কথা মাথায় রেখে তাঁর জীবন এবং এই আইকনিক সুগন্ধির ইতিহাস এখানে তুলে ধরা হলো।