শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে তিন দিনব্যাপী ‘ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স-২০২৫’ শীর্ষক এক সম্মেলনের আয়োজন করেছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। ব্যাংক ও বিমা সেবার সমন্বিত সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম সম্প্রসারণের কৌশল নির্ধারণের লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়।
২০২৫ সালে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মেলনে পূবালী ব্যাংকের ৯ জন কর্মকর্তাকে ‘বর্ষসেরা’ পদক এবং ৩৩ জন কর্মকর্তাকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহনেওয়াজ খান।
ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের সিইও উত্তম কুমার সাধুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি ও সিএফও মিল্টন বেপারী, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রধান ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তা মো. ফয়জুল হক শরীফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।