পর্তুগালের কাসকাইসে এক ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১ আগস্ট তাঁদের নিজেদের নতুন বাড়ির লিভিং রুমেই সম্পন্ন হয় এই বিয়ের অনুষ্ঠান।
‘ভোগ’–এর একটি প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সাত বছর ধরে নির্মাণ করা হয়েছে রোনালদো ও জর্জিনার এই নতুন বাসভবনটি। অন্যদিকে, ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট (এডি)’ ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সম্ভবত এটিই পর্তুগালের সবচেয়ে দামি বাড়ির রেকর্ড গড়তে চলেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া এখনও বাকি।
রোনালদো ও জর্জিনা কেন তাঁদের ড্রয়িংরুমে বিয়ের সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে ‘ভোগ’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন তাঁরা।