সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবারই তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেবেন।

এই বিষয়ে জানতে চাওয়া হলে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, "হলে জানবেন।"

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ওই বছরের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।