বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন। সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছর পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। তাঁর আকস্মিক পদত্যাগের ঘটনায় পিএসসি এবং প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অধ্যাপক মোনেমের এই পদত্যাগের প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এটি কি সরকারি চাপ নাকি ব্যক্তিগত কোনো কারণ, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একাধিক সূত্র জানিয়েছে, মূলত সরকার না চাওয়ার কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।