দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং দেশের জ্বালানি পণ্যের বাজারে বিদ্যমান অস্থিরতা নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত এক সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, মূলত কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল–থানির সঙ্গে বৈঠকের লক্ষ্যেই পররাষ্ট্রমন্ত্রীর এই সফর।

সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দোহায় যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সফরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ১৯ অক্টোবর রাতে পররাষ্ট্রমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের নিয়ে দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।