ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দুটি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বড় কৈবর্তখালী গ্রামের সুজন তেওয়ারি (৪৫), বড় গালুয়া গ্রামের যুবলীগ নেতা মো. মিজানুর রহমান (৪২), পূর্ব ফুলহার গ্রামের তুহিন (২২), বড় কৈবর্তখালী গ্রামের মো. সাইফুল হাওলাদার (২৪) এবং মনোহরপুর গ্রামের মো. রাব্বি (২০)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউএনও রিফাত আরা মৌরি বলেন, "মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, "রাজাপুরকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে। মাদকবিরোধী এ কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।"
নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৯
২০ আগস্ট, ২০২৬ এ ২:২৫ অপরাহ্ণ