আগামী তিন মাসের জন্য বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের একটি আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী এবং সদস্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন মো. সিরাজুল ইসলাম।
বুধবার (১২ আগস্ট) সংগঠনটির অনুমোদিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. বকুল ইমাম, মো. হাশিম রেজা, মো. ফজলুর রহমান, তাহনিয়া তাসনিন, সোহেলী রানী, আমাতুন নাহার, অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ড. মুফতি মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, মো. মহিউদ্দিন মাহমুদ, মাহমুদা তাসনিম, মো. জাহাঙ্গীর আলম ও মো. সোহেল রানা রিয়াজ।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবরিনা সিদ্দিক। এছাড়া যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন মারজানা আক্তার, ইমরাত জাহান, ওয়াহিদা সুলতানা, মোহাম্মদ আলী, মো. সৌরভ আহমেদ, মো. ইসমাইল, মোহাম্মদ মানিক চাঁদু, মো. নূরে আলম, মো. তানজিম হোসাইন, ড. মোহাম্মদ তৌফায়েল আহমেদ, মো. সাইদুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, মো. লিটু হোসাইন, খায়েরুল আলম, মো. তৈয়বুর রহমান ও রনি আহমেদ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাদ্দাম হোসেন জীবন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা বিভাগে মো. আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগে অধ্যক্ষ মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী, খুলনা বিভাগে মো. হাকিমুল ইসলাম, বরিশাল বিভাগে আবু সাঈদ মুসা, সিলেট বিভাগে হুমায়ুন শাহীন, ফরিদপুর বিভাগে মো. মুসলিম মিয়া, রাজশাহী বিভাগে ড. এস এম হেদায়েতুল ইসলাম, রংপুর বিভাগে আবু তাহের এবং ময়মনসিংহ বিভাগে মো. সোলেমান হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক পদেও একাধিক শিক্ষক দায়িত্ব পেয়েছেন।
বিষয়ভিত্তিক সম্পাদকের দায়িত্ব বন্টনে কলেজ বিষয়ক সম্পাদক হয়েছেন এস এম মোস্তাক আহমেদ এবং সহ-সম্পাদক হয়েছেন প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম। স্কুল বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন। মাদ্রাসা বিষয়ক সম্পাদক হয়েছেন ড. মোহাম্মদ আহমাদুল্লাহ এবং কারিগরি বিষয়ক সম্পাদক হয়েছেন অধ্যক্ষ মো. বাহাউদ্দিন বাহার।
কওমি, ইংরেজি মাধ্যম, এনজিও ও দপ্তরসহ বিভিন্ন বিষয়েও দায়িত্ব বণ্টন করা হয়েছে। দপ্তর সম্পাদক হয়েছেন গাজী মোহাম্মদ হাবিব। সহ-দপ্তর সম্পাদক পদে রয়েছেন মো. হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক, আরিফুর রহমান আরিফ ও মো. খায়েরুল ইসলাম।
অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শোভন মোহাম্মদ। মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক হয়েছেন ইমরান হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম। এ পদে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিচুর রহমান, মো. মাইনুল ইসলাম রাহুল, জেসমিন আরা বেগম, মো. রবিউল আউয়াল, জহির ফয়সাল, শিরীনা আফরোজ সুপ্তি ও মো. মনিরুল ইসলাম।
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক হয়েছেন মো. আবু তাহের। এই বিভাগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোলেমান কবির খান, আতীকুর রহমান তালুকদার, মো. রাশেদ খান মিলন ও মো. আজিজারুল ইসলাম খান। এছাড়া সাহিত্য, উপ-সাহিত্য, পাঠাগার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সহ-সম্পাদক এবং সদস্য পদেও একাধিক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।