পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছে সরকার। আগামী ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে ১ কোটি ৬০ লাখ পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তথ্যের নিয়মিত হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত দরিদ্র পরিবারগুলোর জন্য এই সুবিধা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর অক্টোবর মাসের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা ও ইউনিয়নে এর কার্যক্রম শুরু হবে।