জানাজার নামাজ শেষে বাগেরহাটে পারিবারিক কবরস্থানে গৃহবধূ কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) ও তাঁর ৯ মাস বয়সী শিশুসন্তানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়ির কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা-ছেলেকে। কানিজ সুবর্ণা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী। জুয়েল বর্তমানে যশোর জেলা কারাগারে আছেন।
বাবার জানাজায় আড়াই ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক ছাত্রলীগ নেতা
১৬ আগস্ট, ২০২৬ এ ৪:০১ পূর্বাহ্ণ