রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।