রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তাঁর কিছু জানা নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। থাইল্যান্ডের ব্যাংককে স্বাস্থ্য পরীক্ষা শেষ করে দেশে ফেরার পর তিনি এই কথা জানান।
আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন স্পিকার। এসময় রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কী করবেন না করবেন, সেটি আমি জানি না। তিনি দেশের প্রথম ব্যক্তি।’