শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়ে তিনি পদত্যাগ করতে পারেন।

সরকার এবং বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর সম্ভাব্য উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।