সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বিতর্কের মুখে পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই ঘটনার প্রেক্ষিতে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।