প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত ছাত্র বিক্ষোভে পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধরনায় বসেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই কর্মসূচিতে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেসহ দলের অন্যান্য প্রভাবশালী নেতারা।

বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান কংগ্রেস নেতারা। তবে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশি হস্তক্ষেপে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়। উল্লেখ্য, সরকারি পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে পদত্যাগের দাবিতে অনড় ছিলেন কংগ্রেস নেতারা।