মালয়েশিয়া শ্রমবাজার কেন্দ্রিক একটি চক্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আওয়ামী লীগের চার সাবেক সংসদ সদস্যের (এমপি) মালিকানাধীন ৫টি এজেন্সিসহ মোট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। এসব এজেন্সির বিরুদ্ধে আদালতে অভিযোগ গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য যে, এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কারণে ২০২৪ সালের জুন মাস থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। অনুমোদিত কর্মীদের জন্য দেশটিতে যাওয়ার সর্বশেষ সময়সীমা ছিল ওই বছরের ৩১ মে।