এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট পাঁচটি সম্মাননা পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ। তিনটি বিভাগে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এই পুরস্কারটি বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অংশ হিসেবে প্রদান করা হয়। মূলত দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, উদ্ভাবন, সহযোগিতা এবং কার্যকর প্রভাবের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে এই স্বীকৃতি দেওয়া হয়।

ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, উন্নয়ন সহযোগী এবং টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই সম্মাননাগুলো ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন। প্রতিষ্ঠানটি কার্যকর অংশীদারত্ব ও ব্যবসায়িক উদ্ভাবনের পাশাপাশি দায়িত্বশীল উৎপাদন ও ব্যবহারের চর্চা প্রসারে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করছে, যার লক্ষ্য বৃহৎ পরিসরে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব তৈরি করা।

উল্লেখ্য, ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করা ইউনিলিভার বাংলাদেশ টেকসই উন্নয়নকে তাদের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে একীভূত করেছে। ব্র্যান্ড, উদ্ভাবন ও অংশীদারত্বের মাধ্যমে ভোক্তা, জনগোষ্ঠী ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি সুফল সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে প্রতিষ্ঠানটি অবদান রেখে চলেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।