ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’-এর মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন তরুণ অভিনেত্রী নিদ্রা নেহা। এরপর আরও বেশ কিছু আলোচিত প্রজেক্টে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেন। তবে দীর্ঘ সময় ধরে নতুন কোনো কাজে তাঁকে দেখা না যাওয়ায় নেহা কি ‘হারিয়ে’ গেছেন—এমন প্রশ্ন দেখা দিয়েছিল অনুসারীদের মনে। তবে বাস্তবে তিনি নতুন করে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শেয়ার করা কিছু নতুন ছবি ব্যাপক সাড়া ফেলেছে। তায়বা জান্নাতের ক্যামেরায় বন্দী এই ছবিগুলোতে নেহাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন ও বোল্ড লুকে।

সত্যি কি আর্জেন্টিনা জিতলে বিয়ে? পরীমনি বললেন, ‘মুসিবতে আছি’
১৯ জুলাই, ২০২৬ এ ৭:৩৫ অপরাহ্ণ





