সাম্প্রতিক বন্যায় সৃষ্ট পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যাতায়াতে চরম দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। উল্লেখ্য, এর আগে এই পরীক্ষাটি ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।