ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রোবোটিকস সোসাইটি কর্তৃক আয়োজিত ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬’ প্রতিযোগিতায় দুটি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার হ্যাকাথন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘টুআর.জেএস’ (2R.JS) নামের দলটি। এই দলের সদস্যদের মধ্যে রয়েছেন ফেরদৌস হাসান রাহিদ, রুকাইয়া সুলতানা, জিহাদুল ইসলাম ও সানজিদা ইসলাম। এছাড়া পোস্টার প্রেজেন্টেশন বিভাগেও শীর্ষস্থান দখল করেছে ‘দ্য আউটলায়ার্স’ (The Outliers) টিম। এই দলের সদস্য হিসেবে ছিলেন আবদুল্লাহ রহমান, সানজিদা ইসলাম ও রুকাইয়া সুলতানা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এই সাফল্য সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের মানসম্মত শিক্ষা, গবেষণাভিত্তিক পাঠদান ও উদ্ভাবনমুখী শিক্ষারই প্রতিফলন। তারা আশা প্রকাশ করেছেন যে, এই অর্জন জাতীয় পর্যায়ে প্রযুক্তি শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সুসংহত করবে।