স্কটিশ ভূতত্ত্ববিদ জেমস হাটনের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কটল্যান্ডের উপকূলরেখা বরাবর এক মাইল দীর্ঘ একটি হাঁটার পথ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পথটির নামকরণ করা হয়েছে ‘ডিপ টাইম ট্রেইল’।
বেরউইকশায়ারের খাড়া উপকূলের ওপর দিয়ে বিস্তৃত এই ট্রেইলটি পর্যটকদের সেই বিশেষ শিলাস্তরে নিয়ে যায়, যেখানে জেমস হাটন পৃথিবীর বয়স মানুষের সাধারণ কল্পনার চেয়ে অনেক বেশি হওয়ার প্রমাণ পেয়েছিলেন। সম্প্রতি স্কটিশ লেখক ও সাংবাদিক স্টুয়ার্ট কেনি এই ‘ডিপ টাইম ট্রেইল’টি পরিভ্রমণ করেছেন।






