পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো প্রাইম ব্যাংকের কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন বয়সী গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

প্রাইম ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তরুণ ও প্রাপ্তবয়স্ক সকল গ্রাহকের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পথ প্রশস্ত করা হবে, যা একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী কর্মপরিবেশ তৈরিতে সহায়ক হবে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কর্মীরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে যোগাযোগদক্ষতা, নেতৃত্বের বিকাশ, কর্মক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ।

এছাড়া, প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং ‘নীরা’, স্টুডেন্ট ব্যাংকিং এবং অন্যান্য সেবার গ্রাহকরাও ব্রিটিশ কাউন্সিলের নির্বাচিত বিভিন্ন সেবায় বিশেষ অফার উপভোগ করার সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) শায়লা আবেদিন উপস্থিত ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, হেড অব মার্কেট–বাংলাদেশ জুনায়েদ আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিন ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শেহরিন শিবলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।