হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী নির্মাতা হিসেবে পরিচিত গুরু দত্ত। মাত্র ৩৯ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি মাত্র ৮টি চলচ্চিত্র নির্মাণ করলেও তাঁর ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত জটিল ও সংঘাতময়।
প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী গীতা দত্তর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দাম্পত্য জীবনের শুরুর দিকে গীতা দত্তর জনপ্রিয়তা ও খ্যাতি ছিল অনেক বেশি। তবে সময়ের সাথে সাথে গুরু দত্তর ক্যারিয়ার সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছালে বিপরীতে ম্লান হতে থাকে গীতার পেশাগত জীবন।
এই সময়েই অভিনেত্রী ওয়াহিদা রেহমানের সঙ্গে গুরু দত্তের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা তাঁদের দাম্পত্য জীবনে বড় ধরনের ফাটল ধরায়। তবে এই ভেঙে যাওয়া সম্পর্কটি পুনরায় জোড়া লাগানোর প্রচেষ্টায় নির্মিত হয় 'গৌরী' ছবিটি, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।






