টালিউড
নতুন কী নিয়ে আসছেন জয়া
গত বছরটা দারুণ কাটিয়েছেন জয়া আহসান। ঢাকা ও কলকাতায় তাঁর অভিনীত সিনেমাগুলো যেমন ব্যবসায়িক সাফল্য পেয়েছে, তেমনই পেয়েছে সমালোচকদের প্রশংসাও। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য-
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮: ৩০
১ / ৮
চলতি বছরের ফেব্রুয়ারিতে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ওসিডি’ মুক্তি পায় কলকাতায়। সিনেমাটিতে চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছিল জয়াকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোন বিষয়টা উপভোগ করছেন, জানালেন জয়া
১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ / ৮
আগামীকাল শুক্রবার আসছে জয়া অভিনীত বছরের দ্বিতীয় সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৮
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিণী’ সিনেমার সিক্যুয়েল এটি। প্রথমটির মতো এটিও পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৮
কলকাতায় সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন জয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৮
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে তাঁকে দেখা গেছে ছবিটির আরেক অভিনেত্রী চুর্ণী গাঙ্গুলীর সঙ্গে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ৮
সম্পর্কের জটিলতা, অতীত ও বর্তমানের টানাপোড়েন নিয়েই তৈরি হয়েছে ‘আজও অর্ধাঙ্গিণী’। সিনেমাটির গল্পে মানুষের জীবনের না–বলা অনুভূতি ও সম্পর্কের অমীমাংসিত অধ্যায় উঠে আসবে বলে জানিয়েছেন পরিচালক। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ৮
সিনেমাটিতে জয়া ও চূর্ণী ছাড়ও আছেন কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ৮
চলতি বছর ঢাকা ও কলকাতায় জয়া অভিনীত আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। অভিনেত্রীর ফেসবুক থেকে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
টালিউড
থেকে আরও দেখুন
বাংলা সিনেমা
জয়া আহসান
পবন সাদিনেনি বিরুদ্ধে যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগ
২৭ আগস্ট, ২০২৬ এ ১০:৩০ অপরাহ্ণ