বক্স অফিসে ঝড় তোলা সিনেমার জন্য পরিচিত অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান এবার নিয়ে আসছেন নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। গত সোমবার লন্ডনে এই সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনে লালগালিচায় উপস্থিত ছিলেন বিভিন্ন তারকা। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য ওডিসি’।