সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার (আইটি) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা ৮ জুলাই ২০২৬ তারিখ থেকে শুরু হবে এবং চলবে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ৫ জুলাই (রোববার) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৌখিক পরীক্ষার স্থান হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনের চতুর্থ তলা, মতিঝিল। উল্লেখ্য, গত ২২ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৫০৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য এই ঠিকানায় দেখা যেতে পারে।