দীর্ঘদিন পর ২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার মাধ্যমে আরও ৭৭ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ১৪ জুলাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিএসসির ৫ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৭৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

.

নিয়োগের শর্ত অনুযায়ী, প্রার্থীদের বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর চাকরি সংশ্লিষ্ট পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। পাশাপাশি তাঁদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের ব্যাচের জ্যেষ্ঠতা রক্ষার স্বার্থে তাঁদের নিয়োগ পূর্ববর্তী কার্যকর তারিখ থেকে গণ্য হবে। তবে এ কারণে তাঁরা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না। একই সঙ্গে ২৭তম বিসিএসের এ পর্যায়ে নিয়োগপ্রাপ্ত এবং ইতিমধ্যে কর্মরত কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নির্ধারণ করা হবে।

.ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হবে.

নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৪ জন, সমবায়ে ৪ জন, খাদ্য ক্যাডারে ১ জন, পরিবার পরিকল্পনায় ১ জন, পুলিশ ক্যাডারে ২ জন, কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে ১৪ জন এবং সহকারী পরিচালক (বীজ প্রত্যয়ন) পদে ১ জন, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে ৭ জন, টেলিযোগাযোগ ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী/সহকারী প্রকৌশলী হিসেবে ২০ জন, রেলওয়ে প্রকৌশল ক্যাডারে ১ জন, গণপূর্ত ক্যাডারে ১ জন, মৎস্য ক্যাডারে ১ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ে প্রভাষক হিসেবে একাধিক প্রার্থী নিয়োগ পেয়েছেন।

সাধারণ শিক্ষা ক্যাডারে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, বাংলা, রসায়ন, প্রাণিবিদ্যা, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, আরবি ও ইসলামি শিক্ষা এবং হাদিস বিষয়ে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

.‘কেপ ভার্দে-নরওয়ে’ আতঙ্ক মাড়িয়ে সকালে পাঞ্চিং মেশিন: বিপাকে ফুটবলপ্রেমী চাকরিজীবীরা