গত বছর নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’তে সুনীল গ্রোভার এসেছিলেন আমির খান সেজে। অতিথি হিসেবে ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। পারফরম্যান্সের এক পর্যায়ে আমিররূপী সুনীল গ্রোভার কার্তিক আরিয়ানকে জিজ্ঞেস করেন, ‘তুমি বিয়ে করোনি?’ কার্তিক বলেন, ‘না।’ তারপর আমিররূপী সুনীল বলেন, ‘এত দিনে একটাও বিয়ে করতে পারলে না!’ এভাবেই আমির খানকে নিয়ে সেদিন মজা করেছিলেন সুনীল। এদিকে তৃতীয় বিয়ে করে আমির খান ভেসে যাচ্ছেন অভিনন্দনের জোয়ারে। ছবি দেখতে দেখতে জেনে নিন বিস্তারিত।

সূত্র: এনডিটিভি ও ফ্রি প্রেস জার্নাল