সীমান্তের ওপারে অস্ত্রধারী রক্ষীরা শত্রু ঠাওরেএকদল নারী–পুরুষকে ঠেলে দিল সীমান্তের এপারেএপারে দণ্ডায়মান রক্ষীরাও প্রস্তুত ছিল,সাফ জানিয়ে দিল, ‘ওরা আমাদের কেউ নয় ’চারপাশে প্রতিধ্বনি ওঠে—‘ওরা আমাদের কেউ নয়’।এরপর নো ম্যানস ল্যান্ডে ঠাঁই পাওয়া লোকগুলোশূন্য আকাশের দিকে তাকিয়ে দেশ খুঁজতে থাকেরাতের তারাও তাদের অভয় দিতে পারেনি।ক্ষুধা ও রাইফেলের আঘাতে বিধ্বস্তবিপন্ন মানুষগুলো বুঝতে পারছে না কোথায় যাবে?শেষ সম্বল চোখের পানি মাটিতে ফেলতে পারছে নাযদি রক্ষীরা সন্দেহের চোখে দেখে।দেশহীন মানুষের কান্নার ভেতরেও মারাত্মকদেশদ্রোহিতার বীজ থাকতে পারে!ওপারের রক্ষীরা জানতে চায়—কী নাম তোমাদের?এপারের রক্ষীরাও জিজ্ঞেস করে—কী নাম তোমাদের?এক দেশ থেকে বিতাড়িত এবং অন্য দেশে আশ্রয় না পাওয়ালোকগুলো সমস্বরে বলে ওঠে—‘মানুষ’।