শুভ সকাল। আজ ২ জুলাই, বৃহস্পতিবার। গতকাল বুধবার মুক্তকণ্ঠের অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

.

অন্তর্বর্তী সরকারের সময়ে একাধিক প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে বাংলাদেশের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা দূর করতে চায় বিএনপি সরকার। এ কারণে জাপানি ঋণে মেট্রোরেলের দুটি প্রকল্পের (লাইন-১ ও ৫) প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বও জাপানকে দেওয়া হচ্ছে। বিস্তারিত পড়ুন...

.

কেরানীগঞ্জের বিস্ফোরণের পর আইএস মতাদর্শী উগ্রপন্থী গোষ্ঠীটির আবার সংগঠিত হওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে কিছুটা তৎপরতা দেখা গেলেও এখন এ বিষয়ে নজরদারি একেবারেই শিথিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। বিস্তারিত পড়ুন...

.

গ্রুপ পর্ব শেষে আলোটা ছিল লিওনেল মেসির দিকে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল আর জর্ডানের বিপক্ষে বদলি নেমে ১ গোল—মোট ৬ গোল নিয়ে আর্জেন্টিনা অধিনায়কই ছিলেন গোল্ডেন বুট লড়াইয়ে শীর্ষে। কিন্তু নকআউটের মঞ্চে এসে সেই আলো নিজের দিকে টেনে নিলেন ফ্রান্সের এমবাপ্পে। বিস্তারিত পড়ুন...

.

যুগে যুগে বিভিন্ন সময়ে দেশ ও মানুষের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, মৃত্যুর পর তাঁরা আর নির্দিষ্ট কোনো পরিবারের গণ্ডিতে থাকেন না। তাঁরা একক কোনো পরিবারের গর্ব বা সম্মানের নন; তাঁরা হয়ে যান দেশের সব পরিবারের সন্তান, সবার গর্ব ও সম্মানের প্রতীক। বিস্তারিত পড়ুন...

.

আজ থেকে ১১৮ বছর আগের এক গ্রীষ্মের সকাল। সাইবেরিয়ার প্রত্যন্ত এক অঞ্চলের আকাশ চিরে ধেয়ে এসেছিল রহস্যময় বস্তু। মাত্র কয়েক সেকেন্ডে সেটি ওলট–পালট করে দিয়েছিল ওই এলাকার পুরো ভূপ্রকৃতি। বিস্তারিত পড়ুন...