স্টাইল
কানের লালগালিচা থেকে ভাইরাল জুটিকে চিনে নিন
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২: ০০
১ / ৯
হাঙ্গেরিয়ান সুপারমডেল বারবারা ভিক্টোরিয়া’স সিক্রেটের অ্যাঞ্জেল হিসেবে পরিচিত।
ছবি: এএফপি
২ / ৯
খুব অল্প বয়স থেকেই বারবারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। ধীরে ধীরে আন্তর্জাতিক ব্র্যান্ড, ম্যাগাজিনের কভার ও র্যাম্প শোয়ের পরিচিত মুখ হয়ে ওঠেন।
ছবি: এএফপি
৩ / ৯
বারবারার জীবনসঙ্গী ডিলান স্প্রাউস মার্কিন অভিনেতা ও ব্যবসায়ী।
৪ / ৯
২০১৭ সাল থেকে বারবারা ও ডিলান জুটি প্রেম করছেন। ডিলানই বারবারাকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়েছিলেন। ২০২৩ সালে তাঁরা বিয়ে করেন।
ছবি: এএফপি
৫ / ৯
বারবারা শুরুতে পাত্তা দেননি। এক সাক্ষাৎকারে ডিলান বলেন, বারবারাকে প্রথম দেখার জন্য রাজি করাতে তাঁর প্রায় ছয় মাস সময় লেগেছিল।
ছবি: এএফপি
আরও পড়ুন
কারিনা বলেছিলেন, ‘আমি কমেন্ট পড়েও দেখি না’
২০ ঘণ্টা আগে
৬ / ৯
প্রায় ছয় বছর এই জুটি লং ডিসট্যান্স রিলেশনশিপে ছিলেন। বারবারার দেশ হাঙ্গেরিতে, সেখানেই পৈতৃক গ্রামে পারিবারিক পরিবেশে, অত্যন্ত গোপনীয়তায় বিয়ে করেন এই জুটি।
ছবি: এএফপি
৭ / ৯
এবারই প্রথম ৩২ বছর বয়সী বারবারা ও ৩৩ বছর বয়সী ডিলানের সংসারে আসতে যাচ্ছে ছোট্ট নতুন সদস্য।
ছবি: এএফপি
৮ / ৯
বারবারা ও ডিলান জুটি সেই ঘোষণা দিলেন কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায়। মুহূর্তে অন্তর্জালের দুনিয়ায় ভাইরাল তাঁদের স্বতঃস্ফূর্ত ভালোবাসার মুহূর্তগুলো।
ছবি: এএফপি
৯ / ৯
বারবারার পরনে ছিল ডাস্ট ব্লুরঙা ফ্লোয়িং ম্যাটারনিটি গাউন। অন্যদিকে ডিলানের পরনে ছিল ব্ল্যাক ক্ল্যাসিক নেভি টাক্সিডো।
ছবি: এএফপি
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্টাইল
থেকে আরও দেখুন
কান চলচ্চিত্র উৎসব
তারকা সাজ
কান
মডেল
কান চলচ্চিত্র উৎসবে ১১তমবারের যাত্রায় প্রিয়তির পেছনের অজানা গল্প
১৫ মে, ২০২৬ এ ১১:৪৫ পূর্বাহ্ণ