রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১১

১. পানির পাইপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?

ক. পলিথিন খ. ইউরিয়া

গ. পিভিসি ঘ. টেফলন

২. নিচের কোনটি বিষাক্ত?

ক. ভিনেগার খ. বেনজোয়িক অ্যাসিড

গ. রেকটিফায়েড স্পিরিট ঘ. মেথিলেটেড স্পিরিট

৩. পেট্রোলিয়ামের শতকরা কত LPG থাকে?

ক. 1% খ. 2%

গ. 3% ঘ. 4%

৪. পেট্রোলিয়ামের প্রধান উপাদান—

i. সম্পৃক্ত অ্যালকেন ii. অ্যারোমেটিক হাইড্রোকার্বন

iii. অসম্পৃক্ত হাইড্রোকার্বন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

ক. ইথেন খ. ইথিন

গ. বিউটেন ঘ. মিথেন

৬. পলিইথিলিনের সঠিক সংকেত কোনটি?

ক. (CH2=CH2-)n খ. (-CH2–CH2-)n

গ. (CH2=CH2-)n ঘ. (-CH2=CH3-)n

৭. কোনটি অসম্পৃক্ত যৌগ?

ক. CH3-CH2-OH খ. CH3-CH2-Cl

গ. CH3-CH2 ঘ. CH2=CH2

৮. কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন?

ক. বেনজিন খ. ফেনল

গ. মিথেন ঘ. বিউটেন

৯. জৈব যৌগ হলো—

i. আমিষ ii. চর্বি

iii. শ্বেতসার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. সোডালাইম কী?

ক. চুনের দ্রবণ খ. শুষ্ক NaOH-এর দ্রবণ

গ. গাঢ় NaOH ও Cu-এর দ্রবণ ঘ. শুষ্ক NaOH ও CaO-এর দ্রবণ

১১. ‘অ্যালিফেটিক’ শব্দের অর্থ কী?

ক. চর্বিজাত খ. সুস্বাদু

গ. তেতোস্বাদযুক্ত ঘ. দুর্গন্ধযুক্ত

১২. নিচের কোনটি বিষাক্ত পদার্থ?

ক. ভিনেগার খ. বেনজোয়িক অ্যাসিড

গ. রেকটিফায়েড স্পিরিট ঘ. মেথিলেটেড স্পিরিট

১৩. কয়লার মূল উপাদান নিচের কোনটি?

ক. সালফার খ. কার্বন

গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন

১৪. সিএনজি গ্যাসের প্রধান উপাদান কোনটি?

ক. CH4 খ. C2H4

গ. C2H6 ঘ. C3H4

১৫. ন্যাপথায় কার্বন সংখ্যার পরিসর কত?

ক. ৭-১৪ খ. ৮-১৪

গ. ১০-১৮ ঘ. ১১-২০

১৬. জেট ইঞ্জিনে জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক. ন্যাপথা খ. কেরোসিন

গ. গ্যাসোলিন ঘ. ডিজেল

১৭. ভ্যাসলিন তৈরিতে ব্যবহৃত হয়?

ক. ন্যাপথা খ. প্যারাফিন মোম

গ. অ্যালকেল ঘ. তেল

১৮. মোমে কার্বনের সঙ্গে কোন মৌলটি থাকে?

ক. অক্সিজেন খ. হাইড্রোজেন

গ. সালফার ঘ. কার্বন

১৯. ন্যাপথলিন কোন ধরনের যৌগ?

ক. হাইড্রোকার্বন খ. অ্যামিন

গ. ইথার ঘ. সালফার

২০. নিচের কোনটি কক্ষ তাপমাত্রার তরল?

ক. পেন্টেন খ. মিথেন

গ. বিউটেন ঘ. সালফার

২১. সাধারণ তাপমাত্রায় কোনটি গ্যাসীয়?

ক. বিউটেন খ. পেন্টেন

গ. মিথেন ঘ. হেক্সেন

২২. ঘরের আসবাব বার্নিশ করতে কোনটি ব্যবহৃত হয়?

ক. অ্যালকোহল খ. গ্যাসোলিন

গ. মেথিলেটেড স্পিরিট ঘ. রেকটিফায়েড স্পিরিট

২৩. মেলামাইনশিল্পে নিচের কোনটি ব্যবহৃত হয়?

ক. ইউরিয়া খ. কুইকলাইম

গ. কার্বাইড ঘ. লাইম

২৪. কোনটি প্রাকৃতিক পলিমার?

ক. রাবার খ. পলিথিন

গ. পিভিসি ঘ. প্রোপিন

২৫. বেনজিনের সংকেত কোনটি?

ক. C6H6 খ. C6H2

গ. C6H ঘ. CH2

সঠিক উত্তর

১. গ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. গ ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. ক

  • মো. আবু সুফিয়ান, শিক্ষক
    আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা