নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দিয়েছে আদালত। এছাড়া সর্বশেষ দুই মামলায় জামিন স্থগিতের বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এখন শুনানির অপেক্ষায় রয়েছে।

জানা যায়, শুরুতে আইভী পাঁচটি মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে তিনি সেখানে জামিন লাভ করেন। এরপর দ্বিতীয় ধাপে আরও পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। দ্বিতীয় দফার মামলাগুলোতেও আদালত তাকে জামিন দেন। পরবর্তীতে তৃতীয় ধাপে আরও দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হলেও সেখানেও জামিন মঞ্জুর হয়। তবে প্রথম ও দ্বিতীয় দফার মোট দশটি মামলায় হাইকোর্ট যে জামিন দিয়েছিল, তা এখন স্থগিত করা হয়েছে। বাকি দুই মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটির শুনানি বাকি রয়েছে।