সিএজি কার্যালয়ের তদন্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বালিশ কেনাকাটায় ৩ কোটি ৯২ লাখ টাকার আর্থিক ক্ষতির তথ্য প্রকাশ পেয়েছে। ৪,৭০২টি বালিশের প্রকৃত মূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা হলেও এগুলো কেনা হয়েছে ৫ কোটি ৪১ লাখ টাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৯,৯০০ টাকা দরে ৬০টি বালিশ কেনা হয়েছে।
প্রকল্পের ২০টি ভবন নির্মাণে মোট ২৯৫ কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। এমন অবিশ্বাস্য দামে বালিশ দেখে প্রধানমন্ত্রী একটি জাদুঘরে রাখার কথা বলেছেন।






