সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গঠিত মামলায় আদালত অভিযোগ গঠন করেছেন। এর ফলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের তারিখও নির্ধারণ করেন।
দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদসহ তিনজনের অভিযোগ গঠন, ২২ জুন সাক্ষ্য
৭ মে, ২০২৬ এ ১:৫৯ অপরাহ্ণ