জাপানে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য ‘টোব মাকি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৬’ নামে একটি বৃত্তির সুযোগ উপলব্ধ। এর মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নির্বাচিত ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে জাপানের সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৮ মে ২০২৬।
স্নাতকোত্তর শিক্ষার্থীরা মাসিক ৭০,০০০ ইয়েন (বার্ষিক ৮,৪০,০০০ ইয়েন) এবং স্নাতক শিক্ষার্থীরা মাসিক ৬০,০০০ ইয়েন (বার্ষিক ৭,২০,০০০ ইয়েন) পাবেন। যদি কোনো শিক্ষার্থী বছরে ২০ লাখ ইয়েনের বেশি মূল্যের অন্য স্কলারশিপ পান, তাহলে টোব মাকি স্কলারশিপের অর্থ অর্ধেক করা হতে পারে। তবে জ্যাছো (JASSO) বৃত্তি বা টিউশন ফি মওকুফের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
স্কলারশিপটি সাধারণত দুই বছরের জন্য দেওয়া হয়। পিএইচডি পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের হলে সর্বোচ্চ চার বছর বা তার বেশি সময় পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থ সরাসরি শিক্ষার্থীর কাছে প্রদান করা হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইন আবেদনপত্র, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি, আবাসিক সনদ (মাই নম্বর ছাড়া), জিপিএ সনদ (যদি ট্রান্সক্রিপ্টে না থাকে), ভর্তি সনদ (২০২৬ সালের ১ এপ্রিলের পর প্রাপ্ত), ব্যক্তিগত বিবৃতি, চিকিৎসা সনদ এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউম)।
যোগ্যতা: স্কলারশিপের মেয়াদকালে জাপানের কোনো বিশ্ববিদ্যালয় বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি থাকতে হবে। স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী হতে হবে অথবা স্নাতক পর্যায়ে তৃতীয় বর্ষ বা তার উর্ধ্ব শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে।
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।






